১৯ এপ্রিল রোববার মাননীয় দুর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান জানান এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর সাথে কথা বলে যত দ্রুত সম্ভব লাইনটা সংযুক্ত করা হবে।
সাধারণ মানুষ ৩৩৩ নাম্বারে ফোন করে করোনা বিষয়ক বা যেকোন স্বাস্হ্য সেবা ও ত্রান সহায়তা নিতে পারবেন।
দুর্যোগ ব্যবস্হাপনা প্রতিমন্ত্রী বলেন, আমরাতো ত্রাণ দিচ্ছি, এরপরও মাঝে মাঝে অভিযোগ আসছে অনেকে ত্রাণ পাননি। এজন্যই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ৩৩৩ তো একটি স্ট্যাবলিস্ট নম্বর, এটার সাথে কানেক্টেড হয়ে গেলেই জনগন এ নাম্বারে ফোন করে ত্রাণ সহায়তা নিতে পারবে।
